প্রধান সূচি

রোহিঙ্গা মুসলমান নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

ষ্টাফ রিপোর্টার :

মিয়ানমারে আরাকা রাজ্যে সরকারি বাহিনী ও ধর্মীয় সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন, খুন, ধর্ষণ ও বসতভিটা জ্বালিয়ে পুড়িয়ে দেশ থেকে বিতারিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পিরোজপুর জেলা শাখা।

আজ রবিবার সকালে পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে সংগঠনের জেলা সভাপতি এ্যাডভোকেট এম এ জব্বাবের পরিচালনায় মসজিদ মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ শেহাব উদ্দিন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সহ-অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গির হোসেন, সদর থানা সভাপতি মাওলানা ইয়াহিয়া হাওলাদর, ভান্ডারিয়া উপজেলা সভাপতি আলহাজ্ব বাদশা জোমাদ্দার, যুব আন্দোলনের জেলা সভাপতি মোঃ মনিরুল হাসান, সাধারন সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, জেলা কুরআন শিক্ষা বোর্ডের জয়েন সেক্রেটারী মাওঃ মাহামুদুল হাসান প্রমুখ।

বক্তারা অবিলম্বে মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন বন্ধে জাতিসঙ্ঘের হস্তক্ষেপ কামনা করেন এবং রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial