রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে কাউখালীতে তথ্যচিত্র প্রদশর্নী
কাউখালী প্রতিনিধি :
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা, ধর্ষন ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে কাউখালীতে তথ্যচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
কাউখালী তথ্যকেন্দ্র সংগ্রহশালা উদ্যোগে রবিবার উপজেলা সড়কে সপ্তাহব্যাপী এ তথ্যচিত্রের আয়োজন করা হয়।
তথ্যচিত্রের আয়োজক তথ্যকেন্দ্র সংগ্রহশালার প্রতিষ্ঠাতা আঃ লতিফ খসরু জানান, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত মিয়ানমারের হত্যাযজ্ঞের ছবি ও প্রতিবেদন নিয়ে তৈরি করেছেন একটি তথ্য বোর্ড। সেখানে স্থান পেয়েছে মিয়ানমারের হত্যাযজ্ঞের ৫০টি তথ্য চিত্রের পাশাপাশি বোর্ডে লেখা ঝঞঙচ কখওঘএ মিয়ানমার ও বন্ধ করো এই বর্বরোচিত এই হত্যা যজ্ঞ। দর্শনার্থীরা অনেকেই রোহিঙ্গা মুসলমানের ওপর মিয়ানমারের নির্মম অত্যাচারের চিত্র দেখে চোখের জল ফেলতে দেখা যায়।
আয়োজক সুত্রে জানা যায়,এই তথ্যচিত্র প্রদশর্ণী নিয়ে যাওয়া হবে এই জনপদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও শহরের বিভিন্ন সড়কে।
