প্রধান সূচি

মঠবাড়িয়ায় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি :

জেলার মঠবাড়িয়া থানা পুলিশ উপজেলার গুলিশাখালী গ্রাম থেকে আজ রবিবার সকালে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার রিপন কাজীকে (৪২) গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে দেশী তৈরি একটি এলজি বন্দুক ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রিপন কাজী উপজেলার গুলিসাখালী ইউনিয়নের লক্ষণা গ্রামের মতিউর রহমান কাজীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, রবিবার সকাল ৬ টার দিকে ডাকাত রিপন কাজী তার লক্ষণা গ্রামের বাড়ি থেকে ভাড়ায় চালিত একটি মোটর সাইকেল যোগে ভান্ডারিয়ার উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করে। এ সময় মোতালেব নামের এক মোটর সাইকেল ড্রাইভার তার চলাফেরার গতি দেখে সন্দেহ হলে ব্যাগে কি আছে জানতে চাইলে রিপন ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া করে খায়ের বাড়ি সামনে থেকে তাকে আটক করে। পরে থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ রিপন কাজীকে আটক করে।

মঠবাড়িয়া থানার ওসি কেএম তারিকুল ইসলাম জানান, রিপন একজন দুর্ধর্ষ ডাকাত। তার নামে মঠবাড়িয়া থানায় দুটি ডাকাতি ও একটি ধর্ষণ চেষ্টার মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial