প্রধান সূচি

ভান্ডারিয়া বাবুর্চি শ্রমজীবি সমবায় সমিতির শোক সভা

ভান্ডারিয়া প্রতিনিধি :

জেলার ভান্ডারিয়ায় রবিবার বিকেলে স্থানীয় তাফসির ময়দানে উপজেলা বাবুর্চি শ্রমজীবি সমবায় সমিতির উদ্যোগে মরহুম ছোবাহান বাবুর্চির মৃত্যুতে শোক সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

শোক সভায় উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ভান্ডারিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, কাউন্সিলর আঃ জালাল সিকদার, উপজেলা বিআরডিপির চেয়ারম্যান গোলাম কবির জাফরান জোমাদ্দার, বন্দর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আঃ ছালাম খোন্দকার, বাবুর্চি শ্রমজীবি সমবায় সমিতির সদস্যবৃন্দ,বাজারের ব্যবসায়ীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি আঃজলিল।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial