চালিতাখালীতে গৃহবধূ ধর্ষন ।। হুমকির মুখে ধর্ষনের স্বীকার পরিবার
কচুয়া প্রতিনিধি :
বাগেরহাটের কচুয়া উপজেলার পাশ্ববর্তী পিরোজপুর সদর উপজেলার পশ্চিম চালিতাখালী গ্রামের গৃহবধু ধর্ষনের ঘটনার এক মাস অতিবাহিত হলেও কোন আসামীকে আটক করতে পারেনি থানা পুলিশ। উল্টো আসামী পক্ষের লোকজনের হুমকির মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানা পুলিশকে বারবার জানালেও তারা রহস্যজনক কারনে কোন ব্যবস্থা নিচ্ছেনা বলে অভিযোগ ধর্ষনের শিকার পরিবারটির। উল্টো পুলিশের চাহিদা মেটাতে হিমসিম খাচ্ছে ওই পরিবার। এমনকি টাকা নাদিলে মামলা ভিন্ন দিকে প্রবাহিত করবে বলেও হুমকি দেয় তদন্তকারী কর্মকর্তা এসআই জসিম উদ্দিন। বরিবার সকালে কচুয়ায় উপস্থিত সংবাদকর্মীদের এমনই অভিযোগ করেন ওই পরিবারটি।
মামলার বিবরনে জান গেছে, পিরোজপুরের পশ্চিম চালিতাখালী গ্রামের গৃহবধূ গত ৬ আগষ্ট রাতে স্বামীর সাথে মনমালিন্য হওয়ায় বাড়ী থেকে অভিমান করে কচুয়া উপজেলায় বাবার বাড়ীতে যাওয়ার জন্য প্রধান সড়কে বের হলে ওই এলাকার মোঃ হাসিব মোল্লা (২৫), এনায়েত সিকদার (৩০), জিয়া সরদার (৩২) গৃহবধুকে হাত মুখ বেঁধে সোহরাব মোল্লার বাড়ীর পাশে বাগানে নিয়ে জোরপুর্বক ধর্ষন করে। এ ব্যাপারে পিরোজুপুর সদর থানায় ৮ আগষ্ট গৃহবধূর স্বামী বাদী হয়ে ৩ জনকে আসামী করে মামলা করেন। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
পিরোজপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জসিম উদ্দিন বলেন, জবানবন্দি ও মেডিকেল রিপোর্ট পেয়েছি, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তবে ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে টাকা চাওয়া ও অসহযোগিতার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি সুকৌশলে এড়িয়ে যান।
বর্তমানে অসহায় পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
