প্রধান সূচি

মঠবাড়িয়ায় জেলের লাশ উদ্ধার

মঠবাড়িয়া প্রতিনিধি :

নিখোঁজের একদিন পর উপকূলীয় মঠবাড়িয়ার বলেশ্বর নদী থেকে শুক্রবার রাতে হত দরিদ্র জেলে বিমল দর্জির (৫৭) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বিমল দর্জি উপজেলার কচুবাড়িয়া গ্রামের মৃত গোপাল দর্জির পুত্র। থানা পুলিশ শনিবার সকালে লাশের ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেন।

থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কচুবাড়িয়া বেড়িবাধের বাসিন্দা দরিদ্র বিমল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। শুক্রবার সন্ধ্যায় বাড়ির নিকটবর্তী বলেশ্বর নদীতে এলাকাবাসী লাশ ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয়।

নিহতের ছেলে বিটুল দর্জি (১৮) জানান, বাবার কোন শত্রু ছিল না। তবে বাবার বাইরোগ থাকায় পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial