কাউখালীতে তথ্য অফিসের প্রেস ব্রিফিং
কন্ঠ ডেস্ক :
জেলা তথ্য অফিসের উদ্যোগে শনিবার পিরোজপুর জেলার কাউখালী উপজেলা পরিষদ কনফারেন্স রুমে “সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তকরণের নিমিত্তে বিশেষ প্রচার কার্যক্রম বাস্তবায়নের” লক্ষে কাউখালী উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
প্রেস ব্রিফিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম. আহসান কবীর এবং জেলা তথ্য অফিসার মোঃ সিরাজুল হক মল্লিক। কাউখালী প্রেসক্লাবের সভপতি রিয়াদ মাহমুদ।
ব্রিফিং অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং, সরকারের বিভিন্ন সেক্টরের অর্জিত সাফল্য, টেকসই উন্নয়নের লক্ষসমূহ (এসডিজি), ভিশন- ২০২১ এর লক্ষসমূহ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে আলোচনা করা হয়।
