প্রধান সূচি

ইন্দুরকানীতে হত্যা মামলার আসামী ইয়াবাসহ গ্রেফতার

ইন্দুরকানী প্রতিনিধি :

ইন্দুরকানীতে এনজিও কর্মী হত্যাসহ ৭ মামলার আসামী মানিককে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে ইন্দুরকানী থানার এসআই আর. এম. জাকির হোসেন, এএসআই কামাল হোসেন ও মাহাবুবের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উমেদপুর গ্রামের মৃত চিত্ত তালুকদারের ছেলে মাদক ব্যবসায়ী ইয়াবা ব্যবসায়ী মানিক তালুকদার (৪৫)কে ১০৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ আটক করে। তার বিরুদ্ধে ইন্দুরকানী থানায় হত্যা ও মাদকসহ ৬টি এবং পিরোজপুর সদর থানায় ১টি মাদক দ্রব্যের মামলা রয়েছে। ওই মামলাগুলোতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। আটক মানিক দীর্ঘদিন ধরে ইন্দুরকানী, পিরোজপুর ও মোড়েলগঞ্জ এলাকায় মাদক ব্যবসা করে আসছে।

শনিবার আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

ইন্দুরকানী থানার এসআই আর. এম. জাকির হোসেন জানান, আটককৃত মানিক তালুকদারের বিরুদ্ধে এনজিও কর্মি হত্যাসহসহ ৭টি মামলা রয়েছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial