পিরোজপুরে সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ সম্পন্ন
ষ্টাফ রিপোর্টার :
বাংলাদেশ প্রেস ইনিষ্টিটিউট (পিআইবি)’র উদ্যোগে পিরোজপুরে সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ আজ বৃহস্পতিবার শেষ হয়েছে।
পিরোজপুর এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষনের সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ।
পিআইবি’র পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষন) বেগম আনোয়ারা বেগমের সভাপতিত্বে সমাপন অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য
রাখেন, সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাক পিরোজপুর ব্যুারো প্রধান মোঃ মুনিরুজ্জামান নাসিম প্রেসক্লাব জেলা তথ্য অফিসার মোঃ সিরাজুল হক মল্লিক, প্রেসক্লাব সভাপতি সভাপতি শফিউল হক মিঠু, পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী।
সমাপন অনুষ্ঠান পরিচালনা করেন পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু।
পিরোজপুর প্রেসক্লাবের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে পিরোজপুরে কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং ইলেকক্টনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ গ্রহণ করে।
