প্রধান সূচি

রোহিঙ্গাঁ মুসলমানদের অস্তিত্ব রক্ষায় এগিয়ে আসতে ছারছীনা পীর ছাহেবের আহ্বান

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর আমীর ছারছীনার পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.) এক বিবৃতিতে বিপন্ন রোহিঙ্গাঁ মুসলমানদের অস্তিত্ব রক্ষা ও তাদের নিরাপদে নিজ এলাকা আরাকানের রাখাইন এলাকায় প্রত্যাবর্তন ও বসবাসের ব্যবস্থা নিশ্চিত করার জন্য জাতিসংঘ, সকল মানবাধিকার সংস্থা, ও.আই.সিসহ বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে পীর ছাহেব উল্লেখ করেন, আমাদের পার্শবর্তী দেশ মায়ানমারের আরাকান এলাকায় রোহিঙ্গাঁ মুসলমান জনগোষ্ঠীর ওপরে সে দেশের সরকার ও সেনাবাহিনীর সহায়তায় বৌদ্ধ ধর্মান্ধরা যে পৈশাচিক অত্যাচার, নিপীড়ন ও গণহত্যা চালাচ্ছে তা অত্যন্ত ঘৃন্য ও নজির বিহীন। বাড়িঘরে অগ্নিসংযোগ, হত্যা, লুটতরাজ, নারী শিশু নির্বিশেষে নিরীহ মানুষদের নিজ বাড়িঘর ও শতশত বছর ধরে বসবাসস্থল থেকে উচ্ছেদের যে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে তা মানবাধিকার দলনের এক জঘন্য পৈশাচিকতার দৃষ্টান্ত। আশ্চর্য্যরে বিষয় এই নিষ্ঠুরতা বন্ধের জন্য যে পদক্ষেপ নেয়া জরুরী বিশ্ব সংস্থা ও শান্তির ধ্বজাধারীরা তা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের পক্ষে একা এই পরিস্থিতি সামাল দেয়া সম্ভব নয়। তবুও মানবতার খাতিরে আমাদের সরকার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। এহেন পরিস্থিতিতে রাজীনৈতিক, অরাজনৈতিক সকল সংগঠন ও সর্বস্তরের জনগনের প্রতি আহ্বান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial