প্রধান সূচি

মঠবাড়িয়ায় আইন শৃঙ্খলা সভায় অধিকাংশ সদস্য অনুপস্থিত ॥ কার্যক্রম ব্যহত

মঠবাড়িয়া প্রতিনিধি :

মঠবাড়িয়ায় উপজেলা আইন শৃঙ্খল কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেক্ষ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. বশির আহম্মেদ, থানার উপ-পরিদর্শক বিকাশ চন্দ্র দে, ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক হাসান, মিরাজ মিয়া, দেলোয়ার হোসেন আকন, প্যানেল চেয়ারম্যান সাইদুল হক রাজা, সাংবাদিক মিজানুর রহমান মিজু, ইসরাত জাহান মমতাজ প্রমূখ।

সভায় আইন শৃঙ্খলা কমিটির ৪২ সদস্যর মাঝে পৌর মেয়র, ৬ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, এমপির প্রতিনিধি ও স্থানীয় কেএম লতিফ, উদয়ন মাধ্যমিক, মোমেনিয়া মাদ্রাসর কোন প্রতিনিধি উপস্থিত না থাকায়  এবং কমিটির মধ্যে ১৩ জন উপস্থিত হওয়ায় উপস্থিত সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন।

কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন বলেন, আ্ইন শৃঙ্খলা কমিটির সদস্যদের এলাকার স্বার্থে স্ব-প্রনোধিত হয়েই উপস্থিত থাকার কথা। কিন্ত সভায় উপস্থিত না থাকাটা দুঃখ জনক।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial