প্রধান সূচি

ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষকের অকাল মৃত্যুতে দোয়া মিলাদ

ভাণ্ডারিয়া প্রতিনিধি : 

ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে সোমবার কলেজ মিলনায়তনে ওই কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক মোঃ মাহফুজুর রহমানের অকাল মৃত্যুতে এক আলোচনা সভা ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

কলেজ অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপাধক্ষ্য মো আবু জাফর, সহকারী অধ্যাপক আবু হানিফ জোমাদ্দার, বিশ্বাস সাইদুর রহমান, আবুল বাসার মৃধা, মোঃ নুরুল হক, মোঃ মুরাদ হোসেন, ওসমান গনি প্রমূখ। মরহুমের রহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আমীন খান।

উল্লেখ্য গত বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে সে মারা যায়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial