প্রধান সূচি

প্রাকৃতিক দূর্যোগ থেকে প্রান ও প্রকৃতি রক্ষা করবে তাল নারিকেল

স্টাফ রিপোর্টার :

প্রাকৃতিক দূর্যোগ থেকে প্রান ও প্রকৃতিকে রক্ষা করবে তাল নারিকেল গাছ। বজ্রপাত, ঘূর্নীঝড়সহ এ ধরনের প্রানঘাতি প্রাকৃতিক দূর্যোগে উপকুলীয় এলাকায় তাল ও নারিকেল প্রকৃতির বিরূপতা সামনে বাধা হয়ে রক্ষা করবে প্রান ও সম্পদ। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলার লক্ষে উপকুলীয় পাঁচ জেলায় বনায়ন শীর্ষক প্রকল্পের আওতায় চলছে নারিকেল চারা ও তাল বীজ রোপন কার্যক্রম।

জানা যায়, জলবায়ুর বিরূপ প্রভাবের কারনে প্রায় প্রতিবছরই উপকুলীয় জেলাগুলোতে নানা দুর্যোগে প্রান ও সম্পদহানীর ঘটনা ঘটে। প্রাকৃতিক এ সব দুর্যোগ মোকাবেলায় এ দেশে এখন পর্যন্ত কোন প্রতিরোধ ব্যবস্থা নেই। তাই সরকার বন বিভাগের মাধ্যমে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় পাল্টা ব্যবস্থা হিসেবে গ্রহন করেছে আরেক প্রাকৃতিক সুরক্ষা। উপকুলীয় পাঁচ জেলার রাস্তার পাশে ও বিভিন্ন প্রতিষ্ঠানে লাগান হচ্ছে নারিকেল চারা, পাশাপাশি রোপন করা হচ্ছে তাল বীজ। বন বিভাগের বনায়ন শীর্ষক প্রকল্পের আওতায় উপকুলীয় জেলা পিরোজপুরের বিভিন্ন উপজেলায় ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও রাস্তায় পাশে রোপন করা হয়েছে এ সব গাছের চারা ও বীজ।

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা বন কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন জানান, তাল ও নারিকেল অতান্ত শক্ত আশযুক্ত গাছ। প্রাকৃতিক দূযোর্গে এ সব গাছ সহজে ভেঙ্গে পরে না। মুলত এসব গাছ প্রচন্ড বাতাস অথবা প্রকৃতির বিরূপ প্রভাবের সামনে বাধা হয়ে দাড়ায়। এ প্রকল্পের আওতায় তার উপজেলায়  দশ হাজার নারিকের চারা ও এক হাজার ছয়শত তাল বীজ রোপন করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে ও রাস্তার পাশে এসব চারা রোপন করা হয়েছে। এখন চলছে পরিচর্যা।

তিনি আরো জানান, এছাড়া এ প্রকল্পের আওয়াত মঠবাড়িয়া উপজেলায় দুই হাজার পাচশত নারিকেল চারা ও একহাজার দুইশত তাল বীজ, কাউখালী উপজেলায় একহাজার দুইশত নারিকের চারা ও এক হাজার ছয়শত তালবীজ, ইন্দুরকানি উপজেলায় চার হাজার নারিকেল চারা রোপন করা হবে। এর মধ্যে অধিকাংশ ইতিমধ্যে রোপন করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial