পাইকগাছায় ৫ চিংড়ী ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় বিভিন্ন হাট-বাজারে অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের নেতৃত্বে মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার সোলাদানা, বয়ারঝাপা, সোনাখালী, আমুরকাটা ও শিশুতলা বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ী ক্রয়-বিক্রয় ও লাইসেন্স না থাকায় চিংড়ী ব্যবসায়ী দেবপ্রসাদ গোলদার, বাবুল গাজী, শিবপদ মন্ডল, পরিমল চন্দ্র বাইন ও দীলিপ কুমার মন্ডলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ, ক্ষেত্র সহকারী সুজিত রঞ্জন মন্ডল ও আল-আমিন।
Please follow and like us:
« জেলা পুলিশের তথ্য-অভিযোগ বক্স স্থাপন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় খালেদা জিয়ার ১০ম কারামুক্তি দিবস পালিত »
