মিয়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ইন্দুরকানীতে মানববন্ধন
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে মায়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে অর্ধ কিলোমিটার জুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পত্তাশী – ইন্দুরকানী সড়কে রবিবার অনুষ্ঠিত এ মানববন্ধনে উপজেলার পত্তাশী জনকল্যান স্কুল ও পত্তাশী জনকল্যাণ ভোকেশনাল কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ স্থানীয় সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করেন।
এসময় বক্তব্য রাখেন মাওঃ ইছাহাক আলী, পত্তাশী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ আল নোমান, জনকল্যান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধির চন্দ্র, শিক্ষক মনোজ শেখর মৃধা, সন্তোষ কুমার হালদার, সাবেক ইউপি সদস্য মোঃ হেদায়েত উল্লাহ প্রমুখ।
Please follow and like us:
« ইন্দুরকানীতে ডায়াবেটিস ও চোখে ছানিপড়া রোধে কর্মশালা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) অবশেষে ভাতা ও হুইল চেয়ার পেল মঠবাড়িয়ার বুদ্ধিপ্রতিবন্ধী সোহেল »
