প্রধান সূচি

অবশেষে ভাতা ও হুইল চেয়ার পেল মঠবাড়িয়ার বুদ্ধিপ্রতিবন্ধী সোহেল

মঠবাড়িয়া প্রতিনিধি :

সরকারী ভাতা বঞ্চিত বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী সোহেল হাওলাদার (২৬) অবশেষে প্রতিবন্ধী ভাতা পেলেন। সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে রবিবার সকালে স্থানীয় কালির হাট বাজারে সোহেলের দরিদ্র পিতার কাছে এক বছরের ভাতার টাকা ও পাশ বহি তুলে দেয়া হয়। সোহেল উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামের (করিমগঞ্জ) দরিদ্র ইউসুফ হাওলাদারের পুত্র।

এসময় উপস্থিত ছিলেন সমকাল প্রতিনিধি মিজানুর রহমান মিজু, ইউপি সদস্য শহীদ মোল্লা, বাবুল দাস, মানবাধিকার কর্মী ইসরাত জাহান মমতাজ, আওয়ামী লীগ নেতা হারুন-অর-রশিদ ইউনিয়ন যুবলীগের নেতা বশির হোসেন ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা আরজু প্রমুখ।

প্রতিবন্ধী সোহেলের পিতা দরিদ্র ইউসুফ হাওলাদার জানান, ছেলের নামে সরকারী ভাতার জন্য গত ৯/১০ বছর ধরে একাধিক চেয়াম্যান, মেম্বর ও চৌকিদারের কাছে ঘুরলেও রহস্যজনক কারনে কোন সরকারী ভাতা পাইনী। অবশেষে আজ ছেলের নামে ভাতা পেয়ে আমি খুবই আনন্দিত।

স্থানীয় সাংবাদিক সোহেলের ভাতা না পাওয়ার কথা জানতে পেরে উপজেলা মাসিক সমন্বয় সভায় তুলে ধরেন। এরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষনিক সরকারী কোষাগার থেকে হুইল চেয়ার কেনার জন্য সোহেলকে নগদ দশ হাজার টাকা দেন। এসময় উপজেলার অন্যান্য কর্মকর্তা ও স্থানীয়রা ব্যক্তিগত পকেট থেকে সোহেলের চিকিৎসার জন্য আরও ছয় হাজার টাকা দেয়। পরে স্থানীয় সমাজসেবা অধিদপ্তর সোহেলকে তালিকাভুক্ত করে একবছরের ৭ হাজার ২’শ টাকা প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন জানান, সোহেলকে ভাতা দিতে পেরে নিজেরও খুব ভাল লাগছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial