ভাণ্ডারিয়ায় প্রয়াত দুই মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত
ভাণ্ডারিয়া প্রতিনিধি :
ভাণ্ডারিয়ার স্থানীয় পৈকখালী হাজী এসএন জামান মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে শনিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও গৌরীপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের উদ্যোগে প্রয়াত দুই মুক্তিযোদ্ধা জাতীয়পার্টি জেপি নেতা এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ হাওলাদার মানিক ও আওয়ামীলীগের সাবেক ইউনিয়ন সভাপতি এ্যাডভোকেট সোবাহান সেলিমের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মিলাদ অনিষ্ঠিত হয়।
আলোচনা সভায় সাবেক যুগ্ন সচিব আলহাজ্ব মোঃ ইব্রাহীম এর সভাপতিত্বে প্রয়াতদ্বয়ের কর্মময় জীবনের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য সাবেক ভাণ্ডারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম রায় চৌধুরী, ভাণ্ডারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়বুর রহমান, প্রয়া সোবাহান সেলিমের ছেলে রূপালী ইনভেস্টমেন্ট লিঃ এর প্রিন্সিপাল অফিসার আমীর হোসেন পারভেজ, ভাণ্ডারিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান খান মোঃ রুস্তুম আলী, মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জালাল উদ্দিন আহম্মেদ, আ.রশিদ মৃধা, মোঃ মফিজুল হক মুন্সি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শহিদুজ্জামান হাওলাদার, আওয়ামীলীগ নেতা মোঃ মাইদুল ইসলাম, আক্তারুজ্জামান শাহীন প্রমূখ। প্রয়াতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার বলেন, ৭১এ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের বলিষ্ঠ কণ্ঠস্বর আর মানিক মিয়ার লেখনির মধ্য মিয়ে দেশের স্বাধীনতাকামী এই মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হয়ে দেশ স্বাধীন করেছে। স্বাধীনতার সময় যে সব মানুষ বিরোধী ছিল আজ স্বাধীনতা ৪৬বছরে আফসোস হয় যখন শোনা যায় ৩০০ মোটরসাইকেলে একজন চেয়ারম্যানকে রিছিপশন করা হয়! তখনই বিবেকের কাছে প্রশ্ন হয় এই জন্য কি দেশ স্বাধীন করেছিলাম! এসময় তিনি অভিযোগ করে করে বলেন এই মোটরসাইকেলের তেলের টাকা কোথা থেকে আসে আর সেই টাকার উৎস কি? এসময় এ্যাডভোকেট হাকিম হাওলাদার সভায় উপস্থিত জেলা – উপজেলার মুক্তিযোদ্ধাদের প্রতি আহবান জানান আপনারা আপনাদের সন্তানদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ করুন। ঘুষ, দুর্নীতি করে টাকা উপার্জন করে সেই টাকায় যুবলীগ নেতা বশিরকে দলে টানার জন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার জবাব এই মাটিতেই দিতে হবে।
জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম মিয়ানমারের কার্যকলাপের তীব্র নিন্দা করে বলেন, সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মান বৃদ্ধি করেছে। তাই মৃত্যুর পর রাষ্ট্রপতি এবং মুক্তিযোদ্ধা ছাড়া অন্য কেউ রাষ্ট্রীয় মর্যাদা পায়না।
