প্রধান সূচি

বাগেরহাটে শিক্ষক দেলোয়ার মল্লিক আর নেই

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এ্যাসোসিয়েশনের জেলা সভাপতি প্রভাষক মোঃ দেলোয়ার হোসেন মল্লিক (৫৫) আর নেই। শুক্রবার রাত ৯টার দিকে বাগেরহাট পৌরশহরের হরিণখানা এলাকায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃতুকালে তিনি স্ত্রী ও ২ মেয়েসহ অসংখ্যা আতিœয়-স্বজন রেখে গেছেন।

শনিবার সকাল সাড়ে ৬টায় হরিণখানা এলাকায় প্রথম ও সকাল ১০টায় মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের হরগাতি গ্রামে দ্বিতীয় জানাযা শেষে পৈত্রিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

তিনি বাগেরহাট সদর উপজেলার খানপুর আলিম মাদরাসার ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তার অকাল মৃত্যুতে গভীর শোক, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হারুন অর রশীদ, মহাসচিব মোঃ জহির উদ্দিন হাওলাদারসহ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ। অনুরূপ বিবৃতি দিয়েছেন, বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক এসএম আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রওনক হোসেন হাজরা, সদর উপজেলা সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন লিটন, কচুয়া উপজেলা সভাপতি অধ্যাপক হাসিবুর রহমান, আবু সাঈদ শুনু প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial