প্রধান সূচি

পাইকগাছায় গাঁজাসহ আটক ১

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় গাঁজাসহ কৃষ্ণপদ দাশ নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। থানার এসআই আবু সাঈদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে কপিলমুনি কলেজ মোড় থেকে মামুদকাটী গ্রামের মৃত বিমল দাশের ছেলে কৃষ্ণপদ দাশকে ১শ গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করে। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক কৃষ্ণকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial