প্রধান সূচি

নাজিরপুরে করাতকল দুর্ঘটনায় নিহত ১

নাজিরপুর প্রতিনিধি :

নাজিরপুর উপজেলায় করাতকল দুর্ঘটনায় সুখরঞ্জন মজুমদার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। সুখরঞ্জন মজুমদার উপজেলার বানিয়ারী গ্রামের মৃত ব্রোজেন মজুমদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১২ টার দিকে সুখরঞ্জন মজুমদার গাছ চেরাইয়ের জন্য তারাবুনিয়া বাজারের একটি স’মিলে যান। এ সময় কাঠ চেরাই করতে গিয়ে অসাবধানতাবশত স’মিলে মারাত্মক জখম হন। পরে তাকে উদ্ধার করে নাজিরপুর সদর হাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: তানভীর হাসান জানান, সুখরঞ্জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial