মঠবাড়িয়ার মাছ ব্যবসায়ী মোড়েলগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত
মঠবাড়িয়া প্রতিনিধি :
মঠবাড়িয়া পৌর শহরের মাছ ব্যবসায়ী মনির হোসেন (২৬) শুক্রবার সকালে বাগেরহাট যাবার পথে মোড়েলগঞ্জের সাহাবাড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হন। দুই সন্তানের জনক নিহত মনির উপজেলার পাঁচশতকুড়া গ্রামের আবু হানিফ মল্লিকের ছেলে।
মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম জানান, ঘটনাস্থালে অপেক্ষামান গাছ বোঝাই ট্রাকের সাথে পিরোজপুর থেকে ছেড়ে আসা মাছ বোঝাই দ্রুতগামী পিকআপটি পিছন দিকে থেকে ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মনির হোসেন নিহত হন। এ ঘটনায় মোড়েলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
Please follow and like us:
« রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির মানববন্ধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মঠবাড়িয়ায় মুসল্লিদের মানববন্ধন »
