পিরোজপুর প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক লীগ নেতা বাদশা’র মতবিনিময়
ষ্টাফ রিপোর্টার :
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে পিরোজপুরের ৩টি আসনেই আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার প্রার্থীকে জয়ী করবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সভাপতি বায়েজিদ আহম্মেদ খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠুসহ স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
Please follow and like us:
« পিরোজপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় দুই ছাত্রীর শ্লীলতাহানী ঘটিয়েছে এক শিক্ষক! »
