প্রধান সূচি

কচুয়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি :

কচুয়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০১৭ যথাযোগ্য মর্যদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশন কচুয়া এডিবি’র আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা  তাসমিন ফারহানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস নাজমা সরোয়ার, অফিসার ইনচার্য মোঃ কবিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিসেস শামীমা খানম, ইন্সট্রাক্টর মোঃ কেরামত আলী, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল আমীন, সাংবাদিক দিহিদার জাহিদুল ইসলাম বুলু। প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক সেখ সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক দেবদাস সাহা, শিক্ষক কমল বৈদ্যসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial