প্রধান সূচি

ইন্দুরকানীতে রোহিঙ্গা হত্যার ও নির্যাতন বন্ধের দাবিতে বিএনপির মানববন্ধন

ইন্দুরকানী প্রতিনিধি :

ইন্দুরকানীতে মায়ানমারে রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে উপজেলা বিএনপি মানববন্ধন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শুক্রবার বিকেলে উপজেলার টগড়া-পাড়েরহাট সদর রোডে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপিসহ অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক হাওলাদার, সাবেক প্রচার সম্পাদক আলমগীর কবির মান্নু, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, বিএনপি নেতা ডাঃ ইব্রাহিম, শহিদুল ইসলাম, নুরুল ইসলাম, বাহাদুর হাওলাদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খান মোঃ নাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির, পত্তাশী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন হাওলাদার,  উপজেলা ছাত্রদলের  সাংগঠনিক সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ রাকিবুল ইসলাম, ছাত্রদলনেতা মোঃ ফয়সাল প্রমুখ।

মানববন্ধন কর্মসূচীতে বক্তারা মায়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন ও নারকীয় হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানান।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial