মঠবাড়িয়া সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
মঠবাড়িয়া প্রতিনিধি :
উপজেলার হোগলপাতি-আমড়াগাছিয়া সড়কে বৃহস্পতিবার দুপুরে মান্নাফ জমাদ্দার (৬০) নামের এক কৃষক মটরসাইকেল চাপায় নিহত হন। মান্নাফ জমাদ্দার আমড়াগাছিয়ার হোগলবাতি গ্রামের মৃত্যু মুজাহার জমাদ্দারের পুত্র।
প্রদক্ষদর্শী সূত্রে জানাযায়, দুপুরে স্থানীয় আমড়াগাছিয়া বাজার থেকে মটরসাইকেলে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা মটরসাইল ধাক্কা দিলে মান্নাফ ঘটনাস্থলেই নিহত হন।
মঠবাড়িয়া থানার ওসি কেএম তারিকুল আসলাম জানান, এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় পরিবারের স্বজনদের কাজে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Please follow and like us:
« মঠবাড়িয়া যুবলীগের উদ্যোগে ঈদ পুণর্মিলণী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কচুয়ায় কাভার্ড ভ্যানসহ গরু চোর আটক »
