প্রধান সূচি

বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মামলা ॥ যুবক আটক

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ আব্দুর রহিম (২০) নামের এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার সকালে মোল্লাহাট থানা পুলিশ রহিমকে আটক করে। রহিম উপজেলার গাওলা গ্রামের মহসীন শেখের ছেলে।

এর আগে বুধবার রাতে ওই ছাত্রী বাদি হয়ে রহিম ও তার অপর সহযোগীর নাম উল্লেখ করে মোল্লাহাট থানায় মামলা করেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোঃ খায়রুল আনাম জানান, গত ২৩ জুন বিকেলে বাদী বাড়িতে ঘুমিয়ে ছিল। এসময় আব্দুর রহিম ও তার সহযোগি বাদিকে একা পেয়ে জোর করে ধর্ষন করে। এসময় ধর্ষনের দৃশ্য তারা মুঠোফোনে ভিডিও করে। লোক লজ্জার ভয়ে বাদী এতদিন চুপ ছিলেন। কিন্তু গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রহিম ও তার সহযোগি ধর্ষনের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ওই স্কুল ছাত্রী বাদী হয়ে বুধবার রাতে মামলা করেন।

তিনি আরো জানান, আটক রহিমকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত অন্যজনকেও আটকের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial