প্রধান সূচি

কচুয়ায় কাভার্ড ভ্যানসহ গরু চোর আটক

কচুয়া প্রতিনিধি :

বাগেরহাটের কচুয়ায় কাভার্ড ভ্যানসহ সোহেল শিকদার (৩৫) নামে এক গরু চোরকে আটক করেছে এলাকাবাসী। আটক সোহেল মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল গ্রামের আবুল শিকদারের ছেলে।

বুধবার রাতে উপজেলার যশোরদি এলাকায় চুরি করতে গেলে এলাকাবাসী তাকে আটক করে। এসময় তার সাথে থাকা অপর দুই সহযোগি পালিয়ে যায়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বাধাল ইউনিয়ন পরিষদে এক চোরকে আটকে রাখা হয়েছে। এমন খবর পেয়ে পুলিশ চোর ও কাভার্ড ভ্যানটি থানায় নিয়ে আসছে। আইনগত প্রক্রিয়া শেষে সোহেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial