প্রধান সূচি

কাউখালীতে যুবদল নেতার স্ত্রী বিয়োগ । বিএনপির শোক প্রকাশ

কাউখালী প্রতিনিধি :

না  ফেরার  দেশে চলে গেলেন কাউখালী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মামুনের স্ত্রী প্রাক্তন ছাত্রদল নেত্রী রোজিনা আক্তার হ্যাপি (৪১)। মঙ্গলবার সকাল ১০ টার দিকে বরিশালে বাসায় স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্বামী ও এক মেয়ে রেখে গেছেন।

মঙ্গলবার আছর বাদ কাউখালী সরকারী বালক বিদ্যালয় মাঠে প্রথম জানাজা শেষে তাকে কচুয়াকাঠী গ্রামের বাড়ির কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারেক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, ইউপি চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, বিএনপি নেতা শাফিউল আজম দুলাল, জেপির সভাপতি মাহাবুবুর রহমান খান,পিরোজপুর জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান শাহিন, ঝালকাঠী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পীসহ সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীরা জানাজায় অংশগ্রহণ করেন।

বিএনপির শোক প্রকাশ

কাউখালী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারন সম্পাদক আসাদুজ্জামান মামুনের স্ত্রী  প্রাক্তন ছাত্রদল নেত্রী রোজিনা আক্তার হ্যাপির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদ। পৃথক শোক বার্তায়  নেতৃবৃন্দ মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial