প্রধান সূচি

গজালিয়া উদয়ন সংঘের পুরস্কার বিতরণ

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গজালিয়া উদয়ন সংঘ আয়োজিত ৪ দিনব্যাপী ইনডোর গেম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উদয়ন সংঘ মিলনায়তনে অনুষ্ঠিত ব্রীজ, দাবা ও কেরাম (একক ও দ্বৈত) প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

গজালিয়া উদয়ন সংঘের সভাপতি বি.এম. আনিছুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংঘের সদস্য ও আওয়ামী লী নেতা জি.এম. ইকরামুল ইসলাম, ইউপি সদস্য এম. এম. মশিউর রহমান রাজু, সংঘের সম্পাদক প্রভাষক মোহাম্মদ দেলাওয়ার হোসাইন, মঞ্জুরুল ইসলাম, শেখ সোহাগ হোসেন, এমএম ফিরোজ আহম্মেদ, এমএম রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial