শেখ হাসিনার নেতৃত্বে মাতৃত্ব কালিন শিশু মৃত্যুহার কমেছে … এম.পি বাদশা
বাগেরহাট প্রতিনিধি :
মাননীয় প্রধান মন্ত্রি জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। আজ দেশে মাতৃত্ব কালিন মৃতু, শিশু মৃত্যুহার কমেছে, মানুষের গড় আয়ু বেড়েছে। বিগত দিনে গ্রামের কমিউনিটি ক্লিনিক গুলো মাদক সেবীদের আড্ডাস্থল ও গো খামারে পরিনত হয়েছিলো। আজ সেই কমিউনিটি ক্লিনিক পুনরায় চালু করে সেখানে সরকারী ভাবে ৩২ প্রকার ফ্রি ঔষধ দিচ্ছে। ঘরে বসে গ্রামের মায়েরা সরকারী ভাবে স্বাস্থ্য সেবা পাচ্ছেন। এটাই শেখ হাসিনা সরকারের সফলতা।
বুধবার সকালে বাগেরহাট সদর হাসপাতালের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্জ এ্যাড: মীর শওকাত আলী বাদশা এম.পি তার সমাপনি বক্তৃতায় একথা বলেন।
তিনি আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বাংলাদেশের স্বাস্থ্য সেবার অগ্রগতির প্রশংসা করছে। বাগেরহাটে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মান কাজ শেষ হয়েছে, যা অচিরেই চালু হবে। এছাড়া বাগেরহাট জেলায় দ্রুত মেডিকেল নাসিং মেডিক্যাল কলেজ নির্মানের কাজ শুরু হবে বলে তিনি উল্লেখ করেন।
উক্ত সভায় অন্যন্যেদের মধ্যে বক্তৃতা করেন, বাগেরহাটের সিভিল সার্জন ডা: অরুন চন্দ্র মন্ডল, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (এডি.এম) মো: মোমিনুর রহমান, গনপুর্ত বিভাগের অতিরিক্ত প্রকৌশলী সমিরন মিস্ত্রি, অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহাদাৎ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিকাশ কুমার দাস, ডা: মোশারেফ হোসেন, ডা: শাহানা রাজ্জাক, জেলা স্বাস্থ্য কমিটির সদস্য অধ্যাপক মোজাফ্ফর হোসেন, বাবুল সরদার, জাহিদুল ইসলাম যাদু, আসমা আজাদ এবং ইজ্ঞিনিয়ার আতিকুর রহমান, সাইদুর রহমান, মো: মহিতুর রহমান, রেনুকা সরকার প্রমুখ।
সভায় বক্তারা হাসপাতালের ডাক্তার, জনবল সংকটসহ সেবার গুনগত মান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভাশেষে আলহাজ্জ এ্যাড: মীর শওকাত আলী বাদশা এমপি তার ব্যাক্তিগত তহবিল থেকে হাসপাতালের ৪০জন ক্লিনার (ওমেদার)দের পবিত্র ইদুল আজহা উপলক্ষে তাদের মাঝে অর্থ প্রদান করেন।
