প্রধান সূচি

মঠবাড়িয়ায় শোকের মাসে আলোচনা ও দোয়া

মঠবাড়িয়া প্রতিনিধি :

মঠবাড়িয়া ধানীসাফা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ধানীসাফা ইউনিয়ন পরিষদর চত্তরে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস।

ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাচ্চু বেপারী সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাদিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাপক আজিজুল হক সেলিম মাতুব্বর, মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, জেলা আওয়ামী লীগ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগ নেতা তাজউদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, প্রচার সম্পাদক ফজলুল হক মনি, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ তালুকদার, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল সোহেল প্রমুখ।

বক্তারা সাজা প্রাপ্ত বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের বাদী জানান। পরে দোয়া – মোনাজাত ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial