বাগেরহাটে গলায় ওড়না পেচিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে মিষ্টি মন্ডল (১৫) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার সকালে ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে সে আত্মহত্যা করে। মিষ্টি উপজেলার মূলঘর ইউনিয়নের কলকলিয়ার বানিয়াখালী গ্রামের তপন মন্ডল ও ইউপি সদস্য সাধনা মন্ডলের মেয়ে। সে কলকলিয়া জিসি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী।
এ ব্যাপারে মিষ্টির পিতা তপন মন্ডল জানান, আমার মেয়ে অনেক দিন ধরে অসুস্থ্য। তার মাথায় সমস্যা হয়েছিল। তাই সে যন্ত্রণা সহ্য না করতে পেরে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার জানান, মেয়েটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছিল। এতে মানসিকবভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহিদ শেখ জানান, মিস্টির আত্মহত্যার ব্যাপারে ফকিরহাট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
