প্রধান সূচি

জেলার কোরবানীর পশুর হাটে

পুলিশ কন্ট্রোল বুথ ও জাল টাকা সনাক্তকরন মেশিন স্থাপন

স্টাফ রিপোর্টার :

পবিত্র ঈদূল আযহাকে সামনে রেখে কোরবানীর পশুর হাটে পশু ক্রয়-বিক্রয়কে নির্বিঘ্ন করতে পিরোজপুর জেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। জেলা জালনোট প্রচলন প্রতিরোধ কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত গ্রহন করা হয়। সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে জেলা ও উপজেলার সকল কোরবানীর পশুর হাটে জালনোট সনাক্তকরনের বুথ স্থাপনের মাধ্যমে আসল নোট সনাক্তকরন নিশ্চিত করা হবে। এছাড়া, প্রতিটি হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য পশু সম্পদ বিভাগের ভ্যাটেনারী সার্জন বুথ স্থাপনের পাশাপাশি সকল হাটে পশু ক্রয়-বিক্রয় নির্বিঘ্ন করতে পুলিশ কন্ট্রোল বুথ খোলা হয়েছে।

জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখের সভাপতিত্বে এ সময় জেলার ১৩টি সরকারি ও বেসরকারি বানিজ্যিক ব্যাংক ও বিআরডিবির কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সভায় জেলার বৃহৎ দুটি পশুর কোরবানীর হাট বলেশ্বর ব্রীজ ও পাঁচপাড়া হাটে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুদিন করে ব্যাংকগুলো সমন্বয় করে পশুর হাটে জালনোট সনাক্তকরন মেশিন স্থাপন বুথে অবস্থান করবেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial