প্রধান সূচি

স্বরূপকাঠীতে মাদক ব্যবসায়ী মামুন গ্রেফতার

স্বরূপকাঠী প্রতিনিধি :

স্বরূপকাঠীর শীর্ষ মাদক ব্যাবসায়ী মামুন শেখকে পাটিকেলবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার বিকেলে গুয়ারেখা এলাকা থেকে পুলিশের এএসআই হুমায়ুন কবির ও অবুল কালাম ধাওয়া করে তাকে গ্রেফতার করে।

মামুন শেখ স্বরূপাকাঠী উপজেলার দক্ষিন পশ্চিমাঞ্চল, নাজিরপুর, পিরোজপুর, বাগেরহাট অঞ্চলের মাদক ব্যবসায়ীদের অন্যতম গড ফাদার। তার বিরুদ্ধে ইয়াবা, গাজা মাদকসহ একাধিক অভিযোগ ও গ্রেফতারী পরওয়ানা থাকা সত্বেও রাজনৈতিক ছত্রছায়ায় বহাল তাবিয়তে এতদিন ঘুরে বেড়িয়েছে।

এক সময় স্থানীয় এমপির কাছের লোক হিসেবে পরিচিত এক আওয়ামী লীগ নেতার সাথে ঘনিষ্ঠতার কারণে মামুন ছিল ধরা ছোঁয়ার বাইরে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial