প্রধান সূচি

ভান্ডারিয়ায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

ভান্ডারিয়া প্রতিনিধি :
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নে আজ মঙ্গলবার সকালে বজ্রপাতে মো. নাসীর খান(৩৫) ও মো. জাহাঙ্গীর খান (৪৫) নামের দুই কৃষক ঘটনাস্থলেই মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুই কৃষক ইকড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আতরখালী গ্রামের একটি মাঠে বর্তমান আমন মৌসুমে ধানের চারা রোপন করতে ছিল। সকাল সাড়ে ৯টার দিকে বজ্রপাতের ঘটনা ঘটলে তারা ঘটনাস্থলেই মারা যায়। স্বজনরা বজ্রপাতের খবর পেয়ে ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে আসার পথে স্থানীয় ইকড়ি বাজারের এমাদুল ডাক্তারের ফার্মেসী পর্যন্ত নিয়ে আসলে সেখানের ডাক্তার দু জনকেই মৃত অবস্থায় পান। তখন স্বজনরা তাদের লাশ বাড়িতে নিয়ে যায়।
ইউড়ি ইউপি চেয়ারম্যান মো. হুমায়উন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বাদ আছর তাদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial