প্রধান সূচি

বাগেরহাটে দুটি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে দুটি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে  কে.বি. ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক হরষিৎ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগরেহাট কে.বি. ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য শেখ এন্তÍাজ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী অপূর্ব কুমার বালা। এসময় বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক সুফল কান্তি পাল, সহকারী শিক্ষক গৌরাঙ্গ প্রসাদ মন্ডল, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাঃ নূরুন্নাহার, অরুনীমা বিশ্বাস, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সঞ্জয় কুমার পাল, আস বাংলাদেশের সহকারী প্রকল্প সমন্বয়কারী দেবাশীষ হালদার প্রমুখ।

মেলায় ২৪ টি প্রজেক্ট স্থান পায়। মেলায় বিজ্ঞান বিষয়ে কুইজ অনুষ্ঠিত হয়। শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।

এদিকে সোমবার সকালে বাগেরহাট রনবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলার চেয়ারম্যান মোঃ খান মুজিবুর রহমান।

সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাছুদা আক্তার, বিশেষ অতিথি ছিলেন ষাট গম্বুজ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শেখ আক্তারুজ্জামান বাচ্চু, আস বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হঁরিচাদ বিশ্বাস, সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আজিজ আহমদ, আস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী অপূর্ব কুমার বালা,  প্রোগ্রাম অফিসার মারিয়া আহমেদ, দরগাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ কবির।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন কৃষ্ণ দাস, সহকারী প্রধান শিক্ষক হেলালী খাতুন, খানজাহানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আজিজ আহমেদ, আস বাংলাদেশের সহকারী প্রকল্প সমন্বয়কারী আনন্দ মোহন বৈদ্য, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দেলোয়ার হুসাইন, মিনারা খাতুন, নিখিল কুমার হালদার, অনিমেষ মিস্ত্রি প্রমুখ।

মেলায় ৭৫ টি প্রজেক্ট স্থান পায়। মেলায় বিজ্ঞান বিষয়ে কুইজ অনুষ্ঠিত হয়। শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial