কাউখালীতে মসজিদে চুরি !
কাউখালী প্রতিনিধি :
কাউখালী উপজেলা শহরের দক্ষিন বাজার এলাকার কেন্দ্রীয় জামে মসজিদে মঙ্গলবার সকালে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ওই মসজিদের ভেতর থেকে অর্ধলক্ষাধিক টাকা মূল্যের একটি আইপিএস নিয়ে যায়।
মসজিদের পেস ইমাম মাওলানা ওমর ফারুক জানান, সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে কে বা কাহারা মসজিদে ঢুকে বিদ্যুৎ সংযোগ কেটে আইপিএসটি চুরি করে নিয়ে যায়।
মসজিদ থেকে আইপিএস চুরি হবার ঘটনা শুনে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। চুরি হবার ঘটনা কাউখালী থানা পুলিশকে মৌখিক ভাবে জানানো হয়েছে বলে জানা গেছে।
Please follow and like us:
« কাউখালীতে পশুর হাটে দাম বেশী ॥ কেনাবেচা কম (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় কোরবানির গরুর হাটে উপচেপড়া ভিড় »
