প্রধান সূচি

কাউখালীতে পশুর হাটে দাম বেশী ॥ কেনাবেচা কম

কাউখালী প্রতিনিধি :

কাউখালীতে পশুর হাটগুলো জমে উঠেছে। দিন যতই এগিয়ে আসছে, ক্রেতা-বিক্রেতার উপস্থিতিও বাড়ছে হাটগুলোতে। তবে দাম বেশি হওয়ায় বেচাকেনা কম।

কোরবানির বিভিন্ন পশুর হাটে ক্রেতা-বিক্রেতার ব্যাপক উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার শিয়ালকাঠী চৌরাস্তা এবং সোমবার সরকারী বালক বিদ্যালয় মাঠ এলাকায় বসা গরুর হাটে গিয়ে দেখা যায়, হাটে বিপুল সংখ্যক কোরবানির গরু, ছাগল উঠেছে। ক্রেতা-বিক্রেতায় ভরে উঠেছে গোটা হাট। বেচা হচ্ছে তুলনামূলক কম। গত বছরের থেকে এবার গরু-ছাগলের দাম বেশি। গত বছর কোরবানির যে গরু ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে, এবার সেই ধরনের গরু বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ হাজার টাকায়। ছাগলের দামও একটু বেশি। এবার হাটে সর্বোচ্চ দেড় লাখ ও সর্বনি¤œ ২৫ হাজার টাকার মধ্যে কোরবানির গরু পাওয়া যাচ্ছে।

ক্রেতারা বলছেন দাম বেশি, বিক্রেতারা বলছেন, হাটের দিন সোমবার ক্রেতার সংখ্যা বেশি হলেও দাম কম ও কেনাবেচা হচ্ছে কম।

কাউখালী হাটের ইজারাদার হারুন আর রশীদ বলেন, সোমবারের হাটে গরু-ছাগল বেশি উঠেছে। তবে বিক্রি কম হয়েছে। ঈদের আগে আরও হাট থাকায় শহরের মানুষ শেষের দিকে কোরবানির পশু কেনেন বলে মন্তব্য করেন তিনি।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial