কচুয়ায় বাবা ছেলে আটক
কচুয়া প্রতিনিধি :
বাগেরহাটের কচুয়ায় ভাংচুর ও লুটপাটের অভিযোগে বাবা ও ছেলেকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার রাতে উপজেলার যশোরদি এলাকা থেকে দুজনকে আটক করা হয়। আটককৃতরা হল যশোরদি গ্রামের আবুয়াল দিদারের ছেলে জামাল দিদার (৪৮) ও তার ছেলে সাদিকুল দিদার (২৫)।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবিরুল ইসলাম বলেন, সোমবার সকালে যশোরদি গ্রামের মৃত রহিম উদ্দিন তালুকদারের ছেলে মোস্তফা তালুকদারের বসত বাড়ীতে জামাল দিদারের নেতৃত্বে তার ছেলে সাদিকুল দিদার ও তার সহযোগীরা হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। ওইদিন বিকেলে মোস্তফা তালুকদার বাদী হয়ে থানায় মামলা করলে থানা পুলিশ তাদেরকে আটক করে।
Please follow and like us:
« বাগেরহাটে দুটি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) প্রধান বিচারপতির পদত্যাগের দাবীতে বাগেরহাটে মহিলা আওয়ামী লীগের মানববন্ধন »
