স্বরূপকাঠিতে ভূমি সেবা বিষয়ক অবহিতকরন কর্মশালা
স্বরূপকাঠি প্রতিনিধি :
স্বরূপকাঠিতে ভূমি সেবা বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ আয়োজনে উপজেলা অডিটরিয়ামে ওই কর্মশালা হয়। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থাণীয় সরকার ও জাইকার সহযোগীতায় ওই কর্মশালার আয়োজন করা হয়।
দিনব্যাপী এই কর্মশালায় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইমাম, পুরহিত ও সমাজ সেবকদের অংশগ্রহণসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি ও সহকারী কর্মকর্তাগন অংশগ্রহন করেন। উপজেলা ভাইস চেয়ারম্যান লাভলু আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ। এসময় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বশির আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জাহীদ হোসেন, সাংবাদিক মোঃ নজরুল ইসলাম, সহযোগী প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, ভূমি সহকারী কর্মকর্তা আলতাফ হোসেন প্রমুখ।
