প্রধান সূচি

ব্রেইন টিউমারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী আবীর বাঁচতে চাই

পাইকগাছা প্রতিনিধি :

ব্রেইন টিউমারে আক্রান্ত পাইকগাছার মেধাবী শিক্ষার্থী আবীর হামজা বাঁচতে চাই। তার চিকিৎসার জন্য সমাজের স্ব-হৃদয়বান ব্যক্তিদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন আবীরের পরিবার।

উল্লেখ্য, পাইকগাছা পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের হতদরিদ্র ও দিন মজুর কিনু গাজীর ছোট ছেলে ও সান ফ্লাওয়ার আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী আবীর হামজা ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে বরিশাল মেডিকেল কলেজের নিউরো মেডিসিন ডাক্তার অমিত সরকারের তত্ত্বাধয়ানে চিকিৎসাধীন রয়েছে। গত ২৬ জুলাই তার ব্রেইন টিউমার ধরা পড়ে। জটিল এ রোগের চিকিৎসার জন্য কয়েক লক্ষ টাকার প্রয়োজন যা তার দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এ জন্য দেশের স্ব-হৃদয়বান ব্যক্তিদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন আবীরের পরিবার। সাহায্য পাঠাবার ঠিকানা- কিনু গাজী, সঞ্চয়ী হিসাব নং- ২৯৩৬৫ ইসলামী ব্যাংক, পাইকগাছা শাখা, খুলনা ও (পার্সোনাল) বিকাশ নং- ০১৯৬২-৮৯৭৭৭৬।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial