প্রধান সূচি

পাইকগাছায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি :

ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। “আদর্শ গ্রাম বাংলাদেশের প্রাণ, আদর্শ গ্রাম উন্নয়নে ইসলামী ব্যাংক” প্রতিপাদ্য বিষয়ের উপর সোমবার সকালে পৌর সদরের নূরজাহান মেমোরিয়াল হাসপাতালে শাখা ব্যবস্থাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ অনুপ কুমার দাশ, মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রব। উপস্থিত ছিলেন, ম্যানেজার অপারেশন মিজানুর রহমান, জুনিয়র ইউনিট অফিসার লুৎফর রহমান, আরিফ বিল্লাহ, সাংবাদিক ইমদাদুল হক ও আব্দুস সালাম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা এসএম ইয়াকুব আলী। ক্যাম্পে ১৫০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial