প্রধান সূচি

স্বরূপকাঠি কাতার শাখা ছাত্রলীগের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে শাড়ি কাপড় বিতরন

স্বরূপকাঠি প্রতিনিধি :

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কাতার শাখার পক্ষ থেকে স্বরূপকাঠির দরিদ্র মানুষের মাঝে শাড়ি কাপড় বিতরণ শুরু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার পুরাতন ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ছাত্রলীগ নেতারা প্রথমে ১০জন নারী পুরুষদের মাঝে শাড়ী কাপড় বিতরণ করেন।

পর্যায়ক্রমে ঈদের আগেই ছাত্রলীগের ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দদের মাধ্যমে গরীবদের মাঝে এ বস্ত্র বিতরণ করা হবে বলে বক্ত্যব্যে ছাত্রলীগ নেতারা জানান। উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দদের সার্বিক তত্ত্বাবধানে উক্ত শাড়ী কাপড় বিতরণ কর্মসূচী পরিচালিত হয়। স্বরূপকাঠি পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ রিয়াজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্ত্যব্যে রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম রিপন, কাতার শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ খান দীপু, মোঃ আবুল বাশার, মোঃ আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial