প্রধান সূচি

মঠবাড়িয়ার বিএনপি নেতা কামাল উদ্দিন এর সাংবাদিকদের সাথে মতবিনিময়

মঠবাড়িয়া প্রতিনিধি :

আগামী একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী মোঃ কামাল উদ্দিন আকন স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেসক্লাবে এক মতবিনিময় সভা করেন।

রবিবার সকালে সভায় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সমাজ সেবক সুলতান হোসেন জমাদ্দার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান মিজু, এইচএম আকরামুল ইসলাম, এসএম কামাল আহম্মেদ, রোকনুজ্জামান শরীফ, আবদুল হালিম দুলাল, ইসরাত জাহান মমতাজ, জামাল এইচ আকন, নিজামুল কবির মিরাজ, মোঃ শাহাদাৎ হোসেন ও সাকিল আহম্মেদ প্রমূখ। মতবিনিময় সভায় বিএনপি নেতা কামাল উদ্দিন তাঁর ছাত্রজীবন থেকে মঠবাড়িয়ায় রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূল কর্মকান্ড তুলে ধরেন। এসময় তিনি জানান, আগামী সংসদ নির্বাচনে (পিরোজপুর-৩) মঠবাড়িয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হবেন। দলীয় মনোয়ন পেলে তিনি নির্বাচনে অংশ নেবেন। অন্যথায় বিএনপির দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন বলে অঙ্গীকার করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial