প্রধান সূচি

পিরোজপুর ব্র্যাকের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নে ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচীর উদ্যোগে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকেলে ইউনিয়নের জুজখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ব্র্যাক পিরোজপুর শাখার রিজিউনাল ম্যানেজার আব্দুল আওয়াল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হোসেন তালুকদার। আলোচনা সভায় ব্লকের বিভিন্ন কৃষান-কৃষানীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গে উপস্থিতে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার হাসান ওয়ারিসুল কবির, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান, ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক মোঃ মাসুম আক্তার, কৃষিবিদ মনীম বিশ্বাস, কৃষিবিদ মোঃ আলমগীর শেখ, এইচআরডি অফিসার অনুপ মজুমদার, প্রান্তিক কৃষক রসুল কাজী, নিজাম ফরাজী প্রমুখ।

এখানকার ব্লকে প্রতি একরে ৭৪.৪০ মন আউসধান উৎপাদন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এলাকায় ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচীর উদ্যোগে ১ একর জমিতে হাইব্রিড আলোরন (আউশ) ধানের চাষ করা হয়।

জানা গেছে, ব্র্যাক কৃষি ও খাদ্য নিরপত্তা কর্মসূচী আওতাধীন স্থানীয় কৃষক-কৃষানী আধুনিক কৃষি প্রযুক্তির উপর কারিগরি সহযোগিতা পাওয়ায় আউশ হাইব্রীড ধানের বাম্পার ফসল উৎপাদন সম্ভব হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial