প্রধান সূচি

পাইকগাছায় নবজাতক শিশুর পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় ২ দিন ব্যাপী নবজাতক শিশুর পরিচর্যা বিষয়ক মায়েদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়ন ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার সহায়তায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, মেডিকেল অফিসার ডাঃ মিঠুন দেবনাথ, জাইকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। নার্গিস বানুর পরিচালনায় বক্তব্য রাখেন, অঞ্জু রানী, বিউটি রানী, অনিমা রানী, পান্না বেগম ও কামরুন্নাহার। প্রশিক্ষণে ৪০ জন মা, সেবিকা ও ধাত্রী অংশগ্রহণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial