জামিন পেলেন সাংবাদিক আজমল হক হেলাল
স্টাফ রিপোর্টার :
তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় নিম্ন আদালতেও জামিন পেলেন দৈনিক সকালের খবরের সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোটার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল। রবিবার তিনি পিরোজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালতের বিচারক পুলিশ প্রতিবেদন আদালতে জমা না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন।
স্বতন্ত্র সংসদ সদস্য ডাঃ রস্তুম আলী ফরাজীর বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদ সাংবাদিক আজমল হক হেলাল তার ফেসবুক পেজে শেয়ার দেন। এ ঘটনায় ফরাজীর অনুসারী ও মঠবাড়ীয়ার ডাঃ রস্তুম আলী ফরাজী ডিগ্রি কলেজের প্রভাষক ফারুক হোসেন, ৬ জুলাই আজমল হক হেলালের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মঠবাড়ীয়া থানায় মামলা দায়ের করেন।
১১ জুলাই আজমল হক হেলাল উচ্চ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত আজমল হক হেলালের ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
আজমল হক হেলাল রবিবার আদালতে হাজির হলে বিচারক মোঃ কামরুল হাসান পুলিশ প্রতিবেদন আদালতে জমা না হওয়া আজমল হক হেলালের জামিন মঞ্জুর করেন।
