প্রধান সূচি

জাতীয় পার্টি ক্ষমতায় এলে দেশের মানুষ নিরাপদে থাকবে … সুনিল শুভ রায়

খোন্দকার নিয়াজ ইকবাল :

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হুসেইন মুহাম্মদ এরশাদ এর প্রেস সচিব সুনিল শুভ  রায় বলেছেন, আওয়ামী লীগের কাছে বিএনপি ও বিএনপির কাছে আওয়ামী লীগ নিরাপদ নয়। একারনে সাধারন জনগনও নিরাপদ নয়। বর্তমানে দেশে খুব নিরাপত্তার অভাব চলছে। সাধারণ মানুষ  উৎকন্ঠায়। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে সর্বস্তরের মানুষ নিরাপদে থাকবে’। দলীয় সকল নেতাকর্মীকে জাতিয় পার্টির প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানান।

বাগেরহাটের মোড়েলগঞ্জে রবিবার দুপুরে জাতীয় পার্টির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, ষোড়শ সংশোধনীর রায় নিয়ে প্রধান বিচারপতি ও আওয়ামী লীগের মধ্যে বেশ  টানাপোড়েন চলছে যা জাতির জন্য সুখকর নয়।

সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টি খুলনা মহানগর সভাপতি শফিকুল ইসলাম মধু, ভারপ্রাপ্ত সম্পাদক জাহাঙ্গীর আলম খান, বাগেরহাট জেলা সভাপতি মোঃ হাবিবুর রহমান, সম্পাদক হাজরা  শহিদুল ইসলাম, যুব সংহতি নেতা সাইফুল ইসলামসহ মোড়েলগঞ্জ ও শরণখেলার দলীয় নেতৃবৃন্দ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ আসনে (মোড়েলগঞ্জ- শরণখোলা) জাতীয় পার্টির  প্রার্থী সোমনাথ দে’র নির্বাচনী প্রচার শুরু উপলক্ষে উপজেলা জাতীয় পার্টি সভার আয়োজন  করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial