শিকারপুরে নির্মাণাধীন বাড়ী থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
স্টাফ রিপোর্টার :
পিরোজপুর শহরতলীর মধ্য শিকারপুর এলাকার একটি নির্মাণাধীন বাড়ীর চার তলা থেকে পড়ে কালাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার বিকালে। বাড়ীটির মালিক সৌদি প্রবাসী এবং গ্রামের বাড়ী সদর উপজেলার কলাখালী গ্রামে। নিহত কালামের বাড়ীও কলাখালীতে।
স্থানীয় সুত্রে জানাগেছে, কালাম ওই বাড়ীর দেখাশুনা করত এবং প্রতিদিন বাড়ী থেকে আসা-যাওয়া করত। দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় কালামকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
Please follow and like us:
« অধ্যক্ষ এম. এ কলামের পিতার দাফন সম্পন্ন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কচুয়ার (অবঃ) প্রধান শিক্ষক আঃ রব আর নেই »
