প্রধান সূচি

মঠবাড়িয়ায় আ’লীগের সাধারণ সম্পাদককের বিরুদ্ধে দলীয় নেতাদের জিডি

কন্ঠ রিপোর্ট :

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নিজ দলীয় নেতাদের প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে ৪টি পৃথক সাধারণ ডাইরী (জিডি) হয়েছে। এর আগে শুক্রবার দুপুরে মঠবাড়িয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর তাকে হুমকি দেয়ার অভিযোগে এনে ৫ জনের বিরুদ্ধে সাধারন ডাইরি করেছিল। যে ৫ জনের বিরুদ্ধে তিনি ডাইরি করেন তাদের মধ্যে ৪ জন  শুক্রবার রাতে ও শনিবার তার বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় এসব ডাইরি করে। মঠবাড়িয়া থানা পুলিশ ডাইরির বিষয়টি নিশ্চিত করেছে।

সাধারন সম্পাদকের বিরুদ্ধে ডাইরী করা নেতারা হল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রিপন, অপর সাংগঠনিক সম্পাদক  লোকমান হোসেন খান, উপজেলা যুবলীগের সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ এবং আওয়ামী লীগ নেতা ও মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিম-উল-হক।

জিডিতে আওয়ামী লীগ নেতারা অভিযোগে উল্লেখ করেন দলের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর দলীয় চার নেতাকে পিস্তল উঁচিয়ে বিভিন্ন সময় গুলি করে প্রাণ নাশের হুমকি দিয়েছে। তাই তার ব্যবহৃত পিস্তলটি থানায় জব্দের দাবী করেন।

জানা যায়, স্থানীয় কে এম লতীফ ইনস্টিটিউশনের পরিচালনা পর্ষদ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বিবাদে জড়িয়ে পড়েন। শনিবার বিকেলে স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলোয় আওয়ামী লীগ নেতা আজিম-উল-হক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সেলিম মাতুব্বর উপজেলার কে এম লতীফ ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির একাধিকবার সভাপতি থাকার কারণে টেন্ডার ছাড়াই নিয়ম বর্হিঃভূতভাবে কোটি কোটি টাকা কাজ করিয়ে মোটা অংকের টাকা আত্মসাৎ করেছেন। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয় ২০১৬ সালের ২৫ শে জুলাই আওয়ামী লীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ কর্মী লিটন হত্যার ঘটনা তার উস্কানিতেই হয়েছে। এজন্য দল আজ দ্বিধা বিভক্ত।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর তার বিরুদ্ধে করা অভিযোগ ও থানায় ডাইরীর বিষয়ে বলেন, আমাকে যারা প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে তারাই আজ আসল ঘটনা আড়াল করার জন্যই থানায় জিডি ও সংবাদ সম্মেলন করছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial